শীতের দিনেও দুধের মত ফর্সা হবে ত্বক, রাতের বেলার এই ছোট্ট কাজ ত্বক থেকে মুছে দেয় বয়সের ছাপ_

Vitamin E এর দারুন সব উপকার_
শীতকালে ত্বকের সুরক্ষার জন্য একটু বিশেষ যত্ন নিতে হয়। শীতের রুক্ষ-শুষ্ক ত্বকের সমস্যা বেড়ে যায়। তবে শুধু শীত নয়, আজকের এই প্রতিবেদনে ভিটামিন ই অয়েল দিয়ে রূপচর্চার (Skin Care With Vitamin E Oil) এমন কিছু উপায়ের উল্লেখ রইল যেগুলো সারা বছর নিয়মিত করলে চেহারার জেল্লা বজায় থাকে। ভিটামিন ইয়ের ব্যবহারে ত্বক থেকে বয়সের ছাপ দূর হয়। সেই সঙ্গে চেহারায় কোনও দাগ থাকলে সেটাও দূর হয়।
জেনে নিন ত্বকের যত্নে ভিটামিন ই-য়ের কী কী উপকার রয়েছে – ভিটামিন ই ত্বকের আর্দ্রতা ধরে রাখে। শীতে এটি ময়েশ্চারাইজার হিসেবে ব্যবহার করতে পারেন। নিয়মিত ব্যবহারে ত্বকের বলিরেখা কমে যায়। মুখে সহজে বয়সের ছাপ পড়তে দেবে না। ভিটামিন ইয়ের ব্যবহারে ত্বক নরম থাকে। এর মধ্যে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের যত্ন নেয়।
স্কিন কেয়ার রুটিনের মধ্যে ভিটামিন ই সমৃদ্ধ উপাদান থাকা খুবই জরুরী। এর মধ্যে রয়েছে ভরপুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট। তবে ভিটামিন ই কখনও সরাসরি ত্বকের উপর ব্যবহার করা যাবে না। গোলাপ জল, এলোভেরা জেল কিংবা গ্রিন টির সঙ্গে মুখে মেখে দেখুন কত ভাল ফলাফল পাচ্ছেন। নিচে ভিটামিন ই ব্যবহারের তিনটি উপায়ের বর্ণনা রইল__

ভিটামিন ই ও গোলাপজল•~
গোলাপ জলের সঙ্গে ভিটামিন ই অয়েল মিশিয়ে খুব ভাল করে ত্বকে ম্যাসাজ করতে পারেন। গোলাপ জল প্রাকৃতিক টোনার হিসেবে কাজ করে। দুই চামচ পরিমাণে গোলাপ জল নিন এবং তার মধ্যে একটা ভিটামিন ই ক্যাপসুল থেকে তেল বের করে মিশিয়ে নিন ভাল করে। এবার এই মিশ্রণটা ত্বকের উপর লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন। তারপর ধুয়ে ফেলুন।


অ্যালোভেরা ও ভিটামিন ই অয়েল•~
ত্বকের অনেক সমস্যা দূর করে দেয় অ্যালোভেরা ও ভিটামিন ই অয়েলের এই ফেসপ্যাক। ত্বকের আর্দ্রতা ধরে রাখতে অ্যালোভেরার তুলনা নেই। ত্বকে ব্রণের সমস্যাও দূর করে এই প্রাকৃতিক উপাদান। একটি পাত্রে ২ টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে এক চামচ গোলাপ জল এবং একটি ভিটামিন ই ক্যাপসুল থেকে তেল বের করে মিশিয়ে নিন। ১৫ থেকে ২০ মিনিট মুখে লাগিয়ে তারপর ধুয়ে ফেলুন

গ্রিন টি ও ভিটামিন ই •~ এক কাপ গ্রিন টি ঠান্ডা করে নিয়ে তার মধ্যে এক চামচ মধু মেশান। এবার এর মধ্যে দুটো ভিটামিন ই ক্যাপসুল থেকে তেল বের করে মিশিয়ে নিন। প্রত্যেকটি উপাদান আবার ভাল করে ফুটিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিন। এবার ঠান্ডা করে সেটি মুখে লাগান। এভাবে নিয়মিত ব্যবহার করলে আপনার ত্বক ভাল থাকবে।